মঙ্গলবার । মে ১২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১২ মে ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
শেয়ার

পাকিস্তানের বিপক্ষে টেস্টজয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


PM Cricket

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পায় টাইগাররা।

এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজেদের মাটিতে পাকিস্তান টেস্ট ম্যাচে হারালো বাংলাদেশ। পাশাপাশি দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ। এবার জয় দেশের মাটিতে।