বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৪ মে ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার

অপরিবর্তিত স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ


bangladesh-test-team

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা। মিরপুর টেস্টের দলই অপরিবর্তিত রাখা হয়েছে সিলেট টেস্টের জন্য। আগামী শনিবার সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ফলে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই থাকছেন সিলেটেও। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসানও নিজের জায়গা ধরে রেখেছেন। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলা এই ক্রিকেটারের দিকে ঘরের মাঠে বিশেষ নজর থাকবে।

দীর্ঘ দেড় বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদও রয়েছেন স্কোয়াডে। তবে টানা দুই টেস্টে তাকে খেলানো হবে কি না, তা নিয়ে রয়েছে আলোচনা। একই সঙ্গে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও রয়েছে কৌতূহল।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রয়েছেন— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।