
রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা জানিয়েছেন, রায়ে তিনি সন্তুষ্ট। একইসঙ্গে তিনি এও বলেছেন, রায় কার্যকর হওয়ার পরে তিনি শতভাগ সন্তুষ্ট হবেন।
এসময় রামিসার বাবা দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমি চাই রামিসার মতো দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ে হোক এবং তা কার্যকর হোক। তিনি চান দেশে রামিসার মতো ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়।









































