সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুন ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি


Montri porishodh bivag

ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নতুন নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।

সার্চ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত দুইজন করে যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। পরে ওই তালিকা থেকে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।