
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) দুপুরে কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার রাজপ্রাসাদে এই দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ সকালে পুত্রজায়ায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সফল বৈঠকের পর দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজার সঙ্গে এই বিশেষ সাক্ষাতে মিলিত হন।
রাজপ্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং যৌথ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এই সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।






































