ম্যালাডাপটিভ ডে ড্রিমিং মানে হলো এমন এক অবস্থা, যেখানে আপনার কল্পনা বাস্তবের চেয়েও বেশি রঙিন। ধরুন, আপনি জ্যামে আটকে আছেন। কানে হেডফোন লাগানো। মিউজিকটা বাজার সাথে সাথেই আপনার মাথায় একটা আস্ত সিনেমা শুরু হয়ে গেল। আপনি হয়তো নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখছেন, যে খুব সফল, খুব জনপ্রিয়। আপনি একা একা হাঁটছেন, মাঝেমধ্যে হয়তো বিড়বিড় করছেন বা হাতের ইশারায় কথা বলছেন—আপনার চারপাশের মানুষগুলো তখন আপনার কাছে ঝাপসা। আপনার মাথার ভেতরের সেই সিনেমা হলে আপনি নিজেই লেখক, পরিচালক আর সুপারস্টার।










































