বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক খেলা ১৪ মে ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস


shakira

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো। এই জমকালো আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

বৃহস্পতিবার (১৪ মে) এক ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেয় ফিফা।

২০২৬ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ-এ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। আয়োজকরা আশা করছেন, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি বিশ্বের কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান উপভোগ করবেন।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকো সিটি থেকে। এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে।

ফিফা জানিয়েছে, ফাইনালের হাফটাইম শো কিউরেট করবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর তারকা ক্রিস মার্টিস। অনুষ্ঠানটি প্রযোজনা করবে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন।

এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ যাবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানো। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার এই তহবিলে দান করা হবে।