
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর একজন রাজনৈতিক সহকর্মীর সরাসরি রাজনীতির মাঠে ফিরে আসাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
আজ বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের প্রশ্নে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, কী পরিকল্পনা রয়েছে এবং তা কীভাবে বাস্তবায়ন করবেন- এসব বিষয়ে জামায়াতে ইসলামী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
এদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, জাতীয় রাজনীতিতে তারেক রহমানের ভবিষ্যৎ ভূমিকা ও অবস্থান নির্ভর করবে তিনি কীভাবে রাজনৈতিক দায়িত্ব পালন করেন তার ওপর।







































