রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ


saddam-sibgatullah

সাদ্দাম ও সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সংগঠনটির সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা। বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।

নুরুল ইসলাম সাদ্দাম ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।

সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ চলতি বর্ষে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।

এদিন রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে সভাপতি নির্বাচিত করা হয়।

সদস্য সম্মেলনের প্রথম অধিবেশন সকাল থেকে দুপুর পর্যন্ত চলেছিল। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।