রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৭ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
শেয়ার

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান


Tarique NID

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন। এ সময় তিনি আইরিশ স্ক্যান, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব ধরনের বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।

নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমান সর্বোচ্চ একদিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের যেকোনো একটি নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ইতোমধ্যেই বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।