সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


Eshak

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় শরিক হতে আগামীকাল বুধবার ঢাকা পৌঁছাবেন ইসহাক দার। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এই নেতার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি প্রতিবেশী দেশটির রাষ্ট্রীয় সম্মানের বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর এই প্রয়াণে দেশি-বিদেশি বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা গভীর শোক প্রকাশ করছেন।