বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার

শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার যুক্তিতর্ক, সাক্ষ্যগ্রহণ আজ


Hasina

ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন  হবে।

অপরদিকে, শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় একই দিনে অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

মামলা দুইটিতেই শেখ হাসিনা ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপের বিরুদ্ধে অভিযোগ এসেছে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে এসব মামলা দায়ের করে।

এই দুই মামলায় অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম ও উপ-পরিচালক নায়েব আলী শরীফ।

এছাড়া পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি হলেন- শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।