
তিনি বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও অধিকারকে সম্মান জানাতে হবে
ইরান জানিয়েছে, তাদের সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে বিদেশি জাহাজগুলো এখনও হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-তে ইরানের প্রতিনিধি এবং যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলি মুসাভি দেশটির বার্তা সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও অধিকারকে সম্মান জানাতে হবে।
মুসাভি আরও জানান, সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করা এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইরান আইএমও এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি বলেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানের শত্রুদের জন্য বন্ধ রয়েছে।
বর্তমান উপসাগরীয় পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধকেই মূল কারণ হিসেবে দায়ী করেন তিনি।




































