সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ মার্চ ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী


Salahuddin-Ahmed

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য আজ রাতেই নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে বসবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।”

এরই মধ্যে বিশেষ কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে কিছু অধ্যাদেশ এখনও আলোচনার অপেক্ষায় আছে।

সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশে এখনও ঐকমত্য হয়নি, তাই সেগুলো নিয়ে আজ রাতের বৈঠকেই বিস্তারিত আলোচনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের বৈঠক গুরুত্বপূর্ণ, কারণ এর সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের আইনগত অনেক পদক্ষেপের ভবিষ্যৎ নির্ধারিত হবে।