সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
শেয়ার

সংসদে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দেশ উপকৃত হবে: বিরোধী দলীয় নেতা


Jamat-Amir-Dr-Shafik

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়েছে রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায়। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও ন্যায়–বিচার প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

অধিবেশন শুরুর পর স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের এমপির মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।