সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ মে ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Shama-ubaid

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করে যাবে এবং দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে।

তিনি আরও জানান, সীমান্তে পুশইন ইস্যু ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। গঙ্গা চুক্তি বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।