বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মে ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা


Chandanath-Shuvendu

সংগৃহীত ছবি

শ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে সহিংসতা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই উত্তর ২৪ পরগনায় গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ।

বুধবার গভীর রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গাড়ির ভেতরে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আরেক যুবক গুরুতর আহত হন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে এসে হামলাকারীরা চন্দ্রনাথের গাড়ি থামিয়ে জানালার কাছে গিয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়, যেখানে পৌঁছান শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। এ ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। লুটপাট, অগ্নিসংযোগ ও হুমকির অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, সহিংসতা নিয়ন্ত্রণে অভিযান চলছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল