
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’র চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।’
তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে সাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে জানিয়ে তিনি আরও বলেন, এই সময়টায় কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে।
সবশেষে তিনি বলেন, আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।





































