বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৪ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শেয়ার

পরাজয়ের পর নতুন পরিচয়ে ‘আইনজীবী’ মমতা


mamata 1

কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর এবার নতুন পরিচয়ে ফিরলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে আইনজীবীর বেশে হাজির হন কলকাতা হাইকোর্টে।

তার পরনে ছিল আইনজীবীদের মতো পোশাক। ভোট-পরবর্তী হামলার একটি মামলার সওয়ালও করেন তিনি। এজলাসে ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি সুজয় পাল।

প্রধান বিচারপতিকে তৃণমূলনেত্রী মমতা বলেন, ‘১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। তবে প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জালাচ্ছে। এটা কোনও বুলডোজ়ার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।’

হাইকোর্ট চত্বরের বাইরে মমতার একটি ভিডিয়ো সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে লিখেছে, ‘আরও এক বার তিনি দেখিয়ে দিলেন, কেন তিনি বাকিদের চেয়ে আলাদা।’

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল