শুক্রবার । মে ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৯ মে ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার


Gold Bar

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে—এমন শঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও বেড়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ ডলারের বেশি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিলের খবর প্রকাশের পর পরিস্থিতি বদলে যায়। ফলে স্বর্ণের দামে পুনরায় ঊর্ধ্বগতি দেখা দেয়।

তবে সম্ভাব্য সমঝোতা চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।