বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ২৮ মে ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু


Hum Card

ফাইল ছবি

দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৬ জন।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তের মৃত্যু দাঁড়িয়েছে ৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। সব মিলিয়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এখন ৮ হাজার ৮৮৫ জন।

এ ছাড়া একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৯২৬ জন।