বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মে ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত


1s jamat

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে এই জামাত সম্পন্ন হয়।

ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

নামাজ শুরুর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মুফতি মো. মিযানুর রহমান। তিনি বলেন, আজকের এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো পশুর রক্ত প্রবাহিত করা। তবে এই কোরবানি করতে হবে কেবলই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। লোকদেখানো বা মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে কোরবানি করা যাবে না। নিয়ত ও আমলে ন্যূনতম গাফিলতি থাকলে আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না বলেও তিনি সতর্ক করেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শেষ হওয়ার পর সময়সূচি অনুযায়ী বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পঞ্চম ও শেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট।