
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। শুক্রবার তিনি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করা হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধে একটি শান্তি চুক্তির প্রচেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে ইসহাক দারের এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স














































