সোমবার । জুন ১, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ


দীপেন দেওয়ান

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। যে কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন।