মঙ্গলবার । জুন ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শেয়ার

খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির


Khan jahan ali

ফাইল ছবি

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর ছিল এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিলো।

শিশুর সাথে অভিভাবক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, শিশুটির সঙ্গে তার মা ছিলেন। তবে মা মানসিকভাবে অসুস্থ হওয়ায় ঘটনাটি ঘটার সময় তিনি পরিস্থিতি বুঝে উঠতে পারেননি।

জানা গেছে, মা ও শিশু দুজনই মাজার প্রাঙ্গণেই বসবাস করতেন; তারা কোনো দর্শনার্থী ছিলেন না।