
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যতিক্রমী মন্তব্য এসেছে।
জানা গেছে, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সফরের জন্য স্থানীয় সরকার বিভাগ একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। প্রস্তাবিত প্রতিনিধিদলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ পাঁচজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।
এ বিষয়ে মতামত দিতে গিয়ে বাস্তবভিত্তিক তবে অভিনব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় লেখেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’










































