
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংগৃহীত ছবি
দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করতে হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ঝড়-বৃষ্টি, গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়া বা সঞ্চালন-বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটতে পারে, তবে তা লোডশেডিং নয়।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট হলেও বর্তমানে চাহিদা পূরণে সক্ষমতা রয়েছে। সরকার গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন প্রকল্প বাস্তবায়ন চলছে, যা আগামী কয়েক বছরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে।
তবে দীর্ঘমেয়াদি তীব্র তাপপ্রবাহ দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত থাকলেও কিছু এলাকায় সীমিত লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করেন বিদ্যুৎমন্ত্রী।








































