রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জুন ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী


Pekua Pourosova

কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গণে সমবেত স্থানীয় জনগণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেকুয়াকে উপজেলা করেছিলেন আজ তারই দল বিএনপি পেকুয়ায় পৌরসভা করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে সরকার চূড়ান্ত গেজেট প্রকাশ করে।