মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ অক্টোবর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
শেয়ার

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ


Bangladesh Police

ফাইল ছবি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিধিমালা) ১৯৮১ এর বিধি ৬(২) (এ) অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সরাসরি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

অপসারণ হওয়া চার এএসপি হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ কার্যকর করা হয়েছে।

তবে তাদের অপসারণের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি।