
জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শ্রদ্ধা জানানোর পর রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন তারেক রহমান। এদিন বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।





































