সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক


yunus-ayat-sadik

ছবি: সংগৃহীত

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে দুইপক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, সাংবিধানিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনার পেক্ষাপটেও তারা মতবিনিময় করেছেন।

এ ছাড়াও বৈঠকে অংশ নেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। উভয় অতিথিই ঢাকায় আসেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর সকালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। বুধবার তার জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।