সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার

বৈঠক গোপন রাখার অনুরোধ করেছিলেন ভারতীয় কূটনীতিক: রয়টার্সকে জামায়াত আমির


dr-shafiqur

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।। ফাইল ছবি

চলতি বছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে ওই বৈঠকের বিষয়টি প্রকাশ্যে না আনতে ভারতীয় কূটনীতিক অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান জামায়াত আমির।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কূটনীতিক বৈঠকের বিষয়টি গোপন রাখার অনুরোধ করেন।

তিনি বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য উন্মুক্ত যোগাযোগের বিকল্প নেই।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে। তবে ভারত সরকারের একটি সূত্র বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার নীতি অনুসরণ করে না। দলটি সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে।