মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

এনবিআরের গোয়েন্দা সেলের নতুন ডিজি আবদুর রকিব


এনবিআরের গোয়েন্দা সেলের নতুন ডিজি আবদুর রকিব

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আবদুর রকিব। তিনি এতোদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপন সূত্রে গণমাধ্যম এসব তথ্য জানা গেছে।

কর প্রশাসনের দ্বিতীয় সচিব স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম-কে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর কর অঞ্চল-১৯–এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তার-কে পদায়ন করা হয়েছে।