
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অফিস জানায়, আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সাতদিনের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।







































