
ডিএমকের জ্যেষ্ঠ নেতা ও সমবায় মন্ত্রী কে আর পেরিয়াকারুপ্পান
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমকপ্রদ এক ফলাফলে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ডিএমকের জ্যেষ্ঠ নেতা ও সমবায় মন্ত্রী কে আর পেরিয়াকারুপ্পান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিরুপ্পত্তুর আসনে বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) প্রার্থী শ্রীনিবাসা শেথুপতির কাছে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।
শ্রীনিবাসা শেথুপতি পেয়েছেন ৮৩,৩৭৫ ভোট। অন্যদিকে পেরিয়াকারুপ্পান পেয়েছেন ৮৩,৩৭৪ ভোট—ফলে মাত্র এক ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।
ভোট গণনার শেষ পর্যায়ে ছিল চরম উত্তেজনা। শেষের আগের রাউন্ড পর্যন্ত প্রায় ৩০ ভোটে এগিয়ে ছিলেন পেরিয়াকারুপ্পান। তবে চূড়ান্ত গণনায় নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে যায় এবং জয় ছিনিয়ে নেন টিভিকে প্রার্থী।
এই ফলাফল আবারও প্রমাণ করল—গণতন্ত্রে একটি ভোটও কতটা গুরুত্বপূর্ণ।








































