মঙ্গলবার । মে ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ৫ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শেয়ার

সাড়ে তিন লাখ টাকা বেতনে সোনালী ব্যাংকে চাকরির সুযোগ


সিনিয়র কনসালট্যান্ট পদে জনবল নেবে সোনালী ব্যাংক পিএলসি

জনবল নিয়োগের জন্য সোনালী ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)

পদের সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর কমপক্ষে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোট অভিজ্ঞতার মধ্যে অন্তত ১০ বছর যেকোনো বাণিজ্যিক ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৩,৫০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)

চুক্তির মেয়াদ: ২ বছর

বয়সসীমা: ১ জুন, ২০২৬ ইং তারিখে সর্বোচ্চ ৬৫ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্ত (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্তসহ), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুন, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প