বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৩ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু


ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে বুধবার (১৩ মে) পর্যন্ত হাসপাতালটিতে একই উপসর্গ নিয়ে মোট ৩১ জন শিশুর প্রাণহানি ঘটলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ মৃত দুই শিশুর একজনের বয়স মাত্র ৩ মাস এবং অন্যজনের ১০ মাস। তারা উভয়েই বেশ কিছুদিন ধরে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয় মঙ্গলবার সন্ধ্যায় এবং অন্যজন আজ বুধবার ভোরে মারা যায়।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ৯৬ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের চিকিৎসায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।