
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, ১১ জুন ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফলে সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল






































