মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
শেয়ার

গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে বাকের-জাহিদ, ঢাবিতে কাদের-মহির


গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে বাকের-জাহিদ, ঢাবিতে কাদের-মহির

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মূখ্য সংগঠক হিসেবে সমম্বয়ক তাহমীদ আল মোদাসসীর চৌধুরী এবং মুখপাত্র হিসেবে সমন্বয়ক আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে সমন্বয়ক আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে সমন্বয়ক মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।