মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ জুলাই ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ করলো ইসি


jamatবাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) ইসি কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ২৪ জুন দলটিকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে ইসি, যা ২৬ জুন বিজি প্রেস থেকে গেজেট আকারে প্রকাশ হয়।

ইসি সচিব আখতার আহমেদের সই করা গেজেটে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (বি) ধারায় নির্ধারিত শর্ত অনুযায়ী ২০০৮ সালের ৫ নভেম্বর জামায়াতকে নিবন্ধন দেয় ইসি। তবে হাইকোর্টের রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।

পরে আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেয়। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের বাতিলকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে কমিশন।

এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের অধিকার আইনিভাবে নিশ্চিত হলো। তবে দলটির প্রতীক এখনো নির্বাচনী বিধিমালায় যুক্ত হয়নি। ইসি জানিয়েছে, শিগগিরই তা অন্তর্ভুক্ত করা হবে।