কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পরিছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেতে লো মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




































