শনিবার । জুন ৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৬ জুন ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
শেয়ার

সান মারিনোর বিপক্ষে তপুর জোড়া গোল

বাংলাদেশের ইউরোপ জয়


BD vs San Marino

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের কোন দেশকে পরাজিত করলো বাংলাদেশ। আজ ইউরোপের দেশ সান মারিনোতে সেই ইতিহাসই লিখলো বাংলাদেশ ফুটবল দল। ২-১ গোলে হারালো সান মারিনোকে।

আজকের ম্যাচের নায়ক তপু বর্মণ। দলের হয়ে দুটি গোলই এসেছে তার মাথা থেকে। দুই অর্ধে হেডের সাহায্যে দুই গোল করেছেন তিনি।

অন্যদিকে বাংলাদেশ যে গোলটি হজম করেছে তাতেও দায় আছে তার।

ম্যাচের ১৯তম মিনিটে শেখ মোরছালিনের নিখুঁত ক্রসে উড়ন্ত হেডে সান মারিনোর জালে বল জড়ান তপু বর্মণ। তবে লিড ধরে রাখার আনন্দ স্থায়ী হয় কেবল ১২ মিনিট। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির পাসে বল পেয়ে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে স্বাগতিকদের সমতায় ফেরান নিকোলাস জিকোপেত্তি।

এরপর ম্যাচের ৮৬ মিনিটে আবারও সেই তপু বর্মণ। তবে এই গোলে বিশ্বনাথ ঘোষের অবদানও অনেক। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের চমৎকার ভলি থেকে আসা বলে আলতো করে মাথা ছুঁইয়ে সান মারিনোর জাল কাঁপান তপু।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সান মারিনো।

ঐতিহাসিক এই জয়ে নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প