বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ অক্টোবর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
শেয়ার

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬


Dengue

ফাইল ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৪৮ হাজার ২২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এ সময় মারা যান ৫৭৫ জন। সেইসাথে ২০২৩ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।