
শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে আবেদন করেন
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করে জানান, তারেক রহমান রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে আবেদন করেন।







































