বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ জুন ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার

নগ্ন দৃশ্য কমানোর প্রস্তাবে রাজি হননি সিডনি সুইনি


Sydney-Sweeney

হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’র তৃতীয় সিজন নিয়ে। সম্প্রতি সিরিজটির নির্মাতা স্যাম লেভিনসন জানিয়েছেন, নতুন মৌসুমে ক্যাসি চরিত্রের ক্ষেত্রে নগ্ন দৃশ্য কমানোর কথা ভেবেছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না সিডনি সুইনি।

এক সাক্ষাৎকারে লেভিনসন বলেন, শুরুতে তিনি এমনভাবে গল্প উপস্থাপনের পরিকল্পনা করেছিলেন যেখানে নগ্নতার ব্যবহার সীমিত থাকবে। কিন্তু সিডনি সুইনি তাকে মনে করিয়ে দেন যে, ক্যাসি এমন একটি চরিত্র, যার জীবন ও বাস্তবতা উপস্থাপনের ক্ষেত্রে এসব বিষয় এড়িয়ে যাওয়া যৌক্তিক হবে না। পরে নির্মাতাও তার যুক্তির সঙ্গে একমত হন।

২০১৯ সালে শুরু হওয়া ‘ইউফোরিয়া’ তরুণদের জীবন, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, মাদক ও যৌনতা নিয়ে নির্মিত একটি বহুল আলোচিত সিরিজ। শুরু থেকেই খোলামেলা দৃশ্যের কারণে এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ক্যাসি চরিত্রে অভিনয় করা সিডনি সুইনির দৃশ্যগুলো নিয়ে দর্শকদের মধ্যে নানা বিতর্ক দেখা যায়।

তবে নির্মাতা স্যাম লেভিনসনের মতে, সিডনি সুইনি একজন সাহসী ও পেশাদার অভিনেত্রী। তাদের মধ্যে পারস্পরিক আস্থা থাকায় চরিত্রের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। তিনি জানান, নতুন মৌসুমে ক্যাসির গল্পে অনলাইন কনটেন্ট নির্মাণ ও ডিজিটাল সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হবে, যেখানে চরিত্রটির মানসিক দ্বন্দ্ব ও আবেগও গুরুত্ব পাবে।

চার বছর বিরতির পর চলতি বছর ‘ইউফোরিয়া’র তৃতীয় সিজন প্রচার শুরু হয়। সম্প্রতি অষ্টম পর্ব মুক্তির পর নির্মাতা স্যাম লেভিনসন সিরিজটির সমাপ্তির ঘোষণাও দিয়েছেন। নতুন মৌসুমে সিডনি সুইনির পাশাপাশি জেন্ডায়া, অ্যালেক্সা ডেমি ও জ্যাকব এলর্ডির মতো তারকারাও ফিরেছেন।