রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:২১ অপরাহ্ন
শেয়ার

হাসনাতকে চেনেন না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী


Hasnat-manjurul

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সী জানান, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি এবং ব্যক্তিগত কোনো পরিচয়ও নেই। ফলে তাঁর বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনী লড়াই প্রসঙ্গে তিনি বলেন, তিনি কখনো দ্বিমুখী বা ত্রিমুখী হিসাব করেন না। সব সময় চ্যালেঞ্জ নিয়েই নির্বাচন করেছেন এবং এবারও একইভাবে মাঠে কাজ করছেন।

ভোটের পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের মাঠে যেতে পারেনি। এবার ভোট নিয়ে জনগণের আগ্রহ রয়েছে। তাই তিনি আশা করছেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবে।