
ফাইল ছবি
দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনে প্রার্থী করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি জানান, আসন্ন নির্বাচনে নাসিরুদ্দিন পাটওয়ারী এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরিফুর রহমান তুহিন বলেন, ‘শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। সেই ময়দানেই আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন।’
এ ঘোষণার মাধ্যমে শহীদ ওসমান হাদির রাজনৈতিক উত্তরাধিকার ও আদর্শকে সামনে রেখে নির্বাচনী মাঠে নামার বার্তা দিল এনসিপি।







































