রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
শেয়ার

মাকে কবরে রেখে গভীর বিষণ্নতায় বাসায় ফিরলেন তারেক রহমান


tarek

মায়ের কবরে শেষবারের মতো মাটি দিচ্ছেন তারেক রহমান

মায়ের শেষ বিদায় সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারাদিনের শোক, জানাজা, দাফন ও আনুষ্ঠানিকতা শেষে তাকে অত্যন্ত সংযত, ক্লান্ত ও বিমর্ষ অবস্থায় দেখা যায়।

দলীয় সূত্র জানায়, বিকেল ৫টা ৪৩ মিনিটে তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গুলশানের ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন। দাফন শেষে বাসার পথে রওয়ানা হওয়ার সময় তার চোখেমুখে শোক ও বেদনার ছাপ স্পষ্ট ছিল।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় দিনভর ছিল শোকাচ্ছন্ন পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকার্ত মানুষের ঢলে পরিণত হয়। শোকাহত মানুষের ভিড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়।

শেষ বিদায়ের আবেগঘন মুহূর্তে উপস্থিত বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। কান্না, দোয়া ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হয়। অনেকের চোখে অশ্রু, মুখে প্রার্থনা আর হৃদয়ে গভীর শোকের ছাপ স্পষ্ট ছিল।

দাফন শেষে শোকাহত পরিবেশে বাসার পথে রওয়ানা হন তারেক রহমান। দিনভর শোকের ভার, মাকে হারানোর বেদনা ও আনুষ্ঠানিকতার ক্লান্তিতে তাকে গভীরভাবে বিমর্ষ ও নিঃশব্দ অবস্থায় দেখা যায়।