রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ জানুয়ারি ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
শেয়ার

৩ দিনের মধ্যে সকল ব্যানার-পোস্টার সরাবে বিএনপি


Rizvi

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে তিন দিনের মধ্যে সব ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক ব্যানার-পোস্টার তিন দিনের মধ্যে অপসারণের আওতার বাইরে থাকবে।

আজ শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রকাশ্যভাবে ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, ব্যানার-পোস্টার শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষতিগ্রস্ত করছে, তাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এগুলো সরানো হচ্ছে।

রিজভী জানান, ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রম তিন দিনের মধ্যে সারা দেশে সম্পন্ন হবে। এ সময় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।