
ছবি- সংগৃহীত
ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘদিন ধরে ব্যর্থতার মধ্যে রয়েছে। তাঁর ভাষায়, দেশটি যে পরিমাণ তেল উৎপাদনের সক্ষমতা রাখে, বাস্তবে তার খুব সামান্যই উৎপাদন করতে পারছিল।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বড় বড় মার্কিন তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে এবং বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে জরাজীর্ণ তেল অবকাঠামো সংস্কার করবে। এতে একদিকে ভেনেজুয়েলার জ্বালানি খাত পুনরুজ্জীবিত হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোও লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা



































